১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ১২ চোরাই মোবাইলসহ মোটরসাইকেল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মডেলের ১২টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপ্পু গ্রামের বড় টাপ্পু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় তেলকুপি থেকে কানসাটের দিকে যাওয়ার পথে এক অজ্ঞাত মোটরসাইকেল আরোহী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ৫০ গজ দূরে তার বাহনটি ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ভারতীয় বিভিন্ন মডেলের ১২টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন এবং একই সাথে Honda-100 cc মোটরসাইকেলটি জব্দ করেন। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

13 September 2026

জনপ্রিয়

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬২৯,সবচেয়ে বেশি মিরপুরে

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ১২ চোরাই মোবাইলসহ মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ০১:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬