রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬২ টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৯৫ জন, মতিঝিল বিভাগে ৪৪ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৪৪ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন, এসআরইউ বিভাগে ২ ও গোয়েন্দা বিভাগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৫৪০ গ্রাম গাঁজা, ৬২৫৮পিস ইয়াবা, ৪.২ গ্রাম ৪ পুরিয়া হেরোইন, ৩৭ টি প্যাথেড্রিন ইনজেকশন, ২টি চাকু, ২টি কাটার উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।





















