০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা ছাত্রকে বলৎকারের দায়ে শিক্ষকের যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 52

মাদ্রাসা ছাত্রকে বলৎকারের দায়ে শিক্ষকের যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

নড়াইলে মাদ্রাসার এক ছাত্র (১০)কে বলৎকারের ঘটনায় করা মামলায় শিক্ষক মেরাজ আলী (২৫) নামে একজনের যাবজ্জীবন কারদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলে শিশু সহিংসত দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দাড়ুমহুদার উপজেলার রুদ্রপুর কালিয়া বকির গ্রামের আমান উল্লাহ হকের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকায় অবস্থিত জামিয়া রহমানিয়া তাইছিরুল উলুম মাদ্রাসার ছাত্র (১০)কে গতবছরের ১০ জুলাই রাতে আসামী ওই মাদ্রাসার শিক্ষক তার নিজ কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার মা-বাবাকে কিছু না বলার জন্য বলে।
পরে ওই ছাত্র পরিবারকে জানায়, দুই মাসে ওই শিক্ষক একাধিকবার তাকে ধর্ষণ করেছে।
বিষয়টি জানাজানি হলে শিক্ষক মেরাজ আলী পালিয়ে যান। পরে ১২ জুলাই স্থানীয় লোকজন তাকে আটক করে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।
নড়াইলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে যাবজ্জীবনের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

14 September 2026

জনপ্রিয়

খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

মাদ্রাসা ছাত্রকে বলৎকারের দায়ে শিক্ষকের যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬