০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত চারজন সিএমএইচে

  • আপডেট সময় : ১২:২৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 126

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বিমানবাহিনীর তিন সদস্যের জানাজা ও ফিউনারেল প্যারেড সামরিক মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত বিমানবাহিনীর আরও চার সদস্য বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) হিসেবে দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্য বহনকারী একটি জিপ দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে ঢকার সিএমএইচে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত অপর চার সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা)-এর সি-১৩০ হ্যাঙ্গারে নিহতদের জানাজা ও ফিউনারেল প্যারেড সামরিক মর্যাদায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবাহিনী প্রধান নিহতদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

জানাজা শেষে নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। পরবর্তীতে বিমানবাহিনীর প্রতিনিধিদল যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন করবে।

বাংলাদেশ বিমানবাহিনী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

3 November 2026

বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত চারজন সিএমএইচে

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

এসআরবি ডিজি ফারুক, শিল্পপুলিশের প্রধান ইসরাইল, গাজীপুর মেট্রোর কমিশনার আশিক, আরও গুরুত্বপূর্ণ পদে রদবদল

বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত চারজন সিএমএইচে

আপডেট সময় : ১২:২৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬