০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ, আহত-দুই শিক্ষার্থী ‎

পটুয়াখালীর দুমকী উপজেলার কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজ চলাকালে এ ঘটনা ঘটে। এতে কলেজের দুই শিক্ষার্থী দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ আহত হয়েছেন। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
‎
‎আহত শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় কলেজের শিক্ষার্থী লিয়াম ও মারুফের সঙ্গে বহিরাগত ফোরকান, নাদিম, তানভীরসহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন।
‎
‎আহত দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ বলেন, “কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
‎
‎কলেজের অধ্যক্ষ রেহেনা আক্তার বলেন, “কলেজ চলাকালে ২০ থেকে ২৫ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে আমাদের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
‎
‎এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎এ ঘটনায় কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

6 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

দুমকীতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ, আহত-দুই শিক্ষার্থী ‎

আপডেট সময় : ১২:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬