০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের রহস্যজনক মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদ থেকে মুহাম্মদ সায়েম নামে এক মুয়াজ্জিনের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর মসজিদের নিজস্ব থাকার কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রামের মরহুম জব্বার মৃধার ছেলে এবং তিনি বিগত প্রায় দুই বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে হাওলাদার বাড়ির মো. ইউসুফ হাওলাদার মুয়াজ্জিনের কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন এবং ঘরের ওপরের স্লিংয়ের সঙ্গে একটি দড়ি ঝুলতে দেখেন। পরবর্তীতে স্থানীয়রা এসে সায়েমকে উদ্ধার করে মসজিদের বারান্দায় নিয়ে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের একাংশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ধারণা করলেও নিহতের স্বজনদের দাবি, এ মৃত্যুর পেছনে কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

14 September 2026

জনপ্রিয়

টেবিল টেনিসে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের রহস্যজনক মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬