ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৮৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮৪ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ২৮ জন,আদাবরে ১৮ জন, শেরেবাংলা নগরে ৮ জন, তেজগাঁও থানা ১৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন ও হাতিরঝিল থানায় ৩ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সুমন (২৬), আশফাকুস সামাদ (৩৮), হাসান আলী আকন্দ ( বয়স উল্লেখ নাই), মো. মনির হোসেন ওরফে কারেন্ট মনির ( বয়স উল্লেখ নাই) মো. সুমন ( বয়স উল্লেখ নাই), মো. সাজ্জাদ হোসেন ( বয়স উল্লেখ), স্বপন মিয়া (৩২), মো. হানিফ (৩০), মো. আকাশ মোল্লা (২৩), হাউউল (৩৫), মো. রিয়াজ (৩২), মো. মোকছেদ (২৬), মো. জাকিরুল ইসলাম (২২), মো. ছাব্বির হোসেন (২৩), মো. তানভির হোসেন (২০), মো. সাগর (১৮), মো. তপু (৩৬), মো. নয়ন (২৭), মো. ফারুক ওরফে লটারী ফারুক (৩৯), মো. শাকিল (২৮), ইমন (২৯), মো. আজিজুল ইসলাম (৪৫), মো. পারভেজ ইসলাম (২২), মো. মাইন উদ্দিন (২০), মো. বাবুল (২২), মো. সুজন হাওলাদার (৩৬), মো. নুর আলম বাবু (২৫) ও মো. সেলিম রানা (৫৬)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-নাসির (২৫),সুমন (৪০),মো. আমিন পাটোয়ারি (৩২),মো. মোস্তাকিন (২১),মো. রানা (২৪),জনি (১৮),নাঈম (৩০),মো. সাহেদ ইসলাম (১৯), সোহান (১৯),নুর আলম (২৮),সাগর (২৭),মহন (৩১),মো. শিলন (২৬),নূর হোসেন (১৯),মনির (২০),আবু কালাম (২৪), আরিফ হোসেন ওরফে আবদুল্লাহ (৩০) ও মো. মিলন মিয়া (৫২)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মনিরুল ইসলাম (৪০),সুমন (৩৮),মো. জহির (৪০),হৃদয় (১৮),,নোমান আহম্মেদ (২৭),মো. রাব্বি (২২),মো. হৃদয় (২৪) ও মো. রাজু (২৩)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সময় দেব (৩৬), মো. ইউনুস (২৬),মো. আরিফ (৩২),মো. সজিব (২১),মোসা. রাজিয়া (৩৫),মো. অনিক মিয়া (২৫),মো. আরিফ (২০),মো. সানোয়ার হোসেন সোহাগ (৪),ইমরান আলী (৫৬),ইয়াছিন (১৯),মো. জলিল (২১),মো. এনাম (৩৭),মো. রুবেল (২৮), তাওহীদ (১৮),সাকিব (২১),জামাল (২৪),মো. ইসমাঈল হাওলাদার ( বয়স উল্লেখ নাই), মো. কামাল হোসেন (৪৫) ও মো. রেজাউল করিম মন্টু (৩৫)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. নাহিদ হোসেন (২৬),নাজমা বেগম (৫০),মো. রুবেল (৩৬),তাজুল ইসলাম (২৩),মো. রুবিউল হাসান রবিন (২১), মো. সিয়াম (২২),মো. জুয়েল হোসেন (২৩) ও মো. সাব্বির হোসেন রায়েল (২৭)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আজাদ খান (৪৩),মো. সোহরাব হোসেন (৫৭) ও আরমান উল্লাহ ( বয়স উল্লেখ নাই)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।























