০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেন্ডার না পেয়ে পাবনার সুজানগরে নারী স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না চিকিৎসক

  • আপডেট সময় : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 19

টেন্ডার না পেয়ে পাবনার সুজানগরে নারী স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না চিকিৎসক

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানীকে টেন্ডার বাতিলের চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর বিরুদ্ধে। গত মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে এ ঘটনা ঘটে। চরম নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে ওই চিকিৎসক কর্মস্থলে যাওয়া বন্ধ রেখেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ই-জিপি প্রক্রিয়ার মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ৬টি প্যাকেজে ৮০ লাখ ৭৬ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। নিয়ম অনুযায়ী মূল্যায়নের পর গত মঙ্গলবার চারটি প্রতিষ্ঠান কাজ পায়। তবে স্থানীয় কিছু নেতা শর্ত কঠিন হয়েছে দাবি করে দরপত্র বাতিলের চাপ দিতে থাকেন। ঘটনার দিন মিটিংয়ে থাকা অবস্থায় যুবদল নেতা সিদ্দিকুর রহমান পিন্টুর নেতৃত্বে আট-দশজনের একটি দল চিকিৎসকের কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং সিসি ক্যামেরা ঘুরিয়ে দেয়। এরপর ভেতরে ঢুকে ছিটকিনি লাগিয়ে নিয়মবহির্ভূতভাবে রি-টেন্ডারের চাপ সৃষ্টি করা হয় এবং রাজি না হওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক মৌখিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানোর পাশাপাশি সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াসীম খান জানান, যাঁরা কাজ পাননি তাঁরা চিকিৎসকের কক্ষে এসে চিৎকার-চেঁচামেচি করেন এবং সিসি ক্যামেরা উল্টানো দেখতে পেয়ে তিনি থানায় খবর দেন। তবে কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যেত, কিন্তু হাসপাতালে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু দাবি করেন, টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও গোপনীয়তার আশ্রয় নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তার যোগসাজশে বিশেষ কিছু প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দিতেই এই অনিয়ম করা হয়েছে দাবি করে তিনি বলেন, তাঁরা কেবল নিয়ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন, কাউকে অবরুদ্ধ বা হুমকি দেওয়া হয়নি।

পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, সুজানগরে নিয়ম মেনেই টেন্ডার সম্পন্ন হয়েছে এবং এ ধরনের হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্বাস্থ্য কর্মকর্তাকে আপাতত কয়েক দিন নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন এবং এ বিষয়ে দ্রুত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

5 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

কাতারে দায়িত্ব পালনে গেলেন নৌবাহিনীর ২৪ সদস্য

টেন্ডার না পেয়ে পাবনার সুজানগরে নারী স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না চিকিৎসক

আপডেট সময় : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬