০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুম্মার নামাজ আদায় ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করলেন জাকির হোসেন

  • রাহাদ হোসেন
  • আপডেট সময় : ০১:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 38

জুম্মার নামাজ আদায় ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করলেন জাকির হোসেন

জনপ্রিয়তার শীর্ষে থাকা সৎ, নির্ভীক, সাহসী, ন্যায়পরায়ণ, দানশীল ও ধর্মভীরু বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং বিএনপির পরীক্ষিত ত্যাগী রাজনীতিবিদ আলহাজ্ব মো. জাকির হোসেন আসন্ন কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন ও প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। দরিদ্র ও মেহনতি মানুষের বন্ধু হিসেবে খ্যাত দীর্ঘ লড়াই-সংগ্রামের এই রাজনীতিককে কোন্ডা ইউনিয়নের সেবক হিসেবে পাওয়ার জন্য সাধারণ জনগণ ও স্থানীয় ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এরই ধারাবাহিকতায় আজ ১৮ই সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের সময় তিনি দক্ষিণ পানগাঁও বড় বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী আলহাজ্ব মো. জাকির হোসেন যেন আসন্ন কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হতে পারেন, সে জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।

নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে এক আন্তরিক মতবিনিময় সভায় মিলিত হন কোন্ডা ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান পদপ্রার্থী। এ সময় এলাকার সাধারণ মানুষ ও মুসল্লিগণ তাঁর সততা ও রাজনৈতিক অবদানের প্রশংসা করেন এবং সুখে-দুঃখে তাঁকে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. জাকির হোসেন মুসল্লি ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, “জনগণের সুখে-দুঃখে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও এলাকার মানুষের অধিকার ও উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবো। কোন্ডা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করি।” মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

19 September 2026

জনপ্রিয়

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

জুম্মার নামাজ আদায় ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করলেন জাকির হোসেন

আপডেট সময় : ০১:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬