০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এসআই তৌফিক হাসান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহতদের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

6 November 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬