০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

  • আপডেট সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 31

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আজমতপুর হুদমাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আসাদুল (৪০) ও তৈয়ব আলী তেনুর ছেলে মো. রজিবুল হক (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) তারেক মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার আজমতপুর হুদমাপাড়া গ্রামের আহসান হাবিবের রাইস মিলের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের হেফাজত থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদক নির্মূলে পুলিশের আহ্বান
মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে পুলিশ। আশপাশে মাদক কারবারির সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।
পুলিশের আহ্বান—আপনার একটি তথ্যই পারে একটি প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে।
6 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬