০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন

  • আপডেট সময় : ০৯:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 68

রাজধানীর মিরপুরে দুইটি যাত্রীবাহী বাসে আগুনের পর এবার মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপে নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন লাগে।

এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আলিফ এন্টারপ্রাইজ লেখা একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। কয়েকজন সেটি পানি দিয়ে নেভানোর চেষ্টা করছেন।

বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল। তিনি টিবিএসকে বলেন, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়ানো বাসটিতে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস।

কে বা কার বাসটিতে আগুন দিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে আছেন।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় মিরপুর ১১ নম্বরে এবং সাড়ে ৭টায় মিরপুর ১ নম্বরে দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

6 November 2026

এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন

আপডেট সময় : ০৯:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬