০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মো. আব্দুস সালাম (২৪), দাদনচক গ্রামের মো. সোহেল রানা (২৩) ও মো. আসিফ (২২), তারাপুর মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ আলী (২৪), শ্যামপুর সাহাপাড়া গ্রামের মো. ইমন রেজা (২৬) এবং শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মো. আশিক (২২)।

পুলিশ জানায়, চক্রটির সঙ্গে জড়িত আরও দুই আসামি—শিবগঞ্জ থানার সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মো. সাদ্দাম হোসেন (৩০) ও কয়লার দিয়াড় গ্রামের শ্রী সুশান্ত সিংহ (২৫) বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সদর মডেল থানার এসআই মো. জাহিদ হাসান ও এসআই মো. শাকিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বেলতলা মোড় এলাকায় অভিযান চালান। এ সময় রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের একটি Hero HF Deluxe 100 cc মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে চক্রটির আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাদের বসতবাড়ি থেকে রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের একটি Discover 125 cc এবং লাল রঙের একটি Hero HF Deluxe 100 cc মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

18 September 2026

জনপ্রিয়

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬