০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা ও গাঁজাসহ ফতুল্লায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • রাহাদ হোসেন
  • আপডেট সময় : ০২:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 68

ইয়াবা ও গাঁজাসহ ফতুল্লায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রিপন কাজী (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৬ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বালুর মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন কাজী দাপা ইদ্রাকপুর এলাকার মৃত মতলব কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এ.এস.আই মোঃ আব্দুল হামিদ খান ও এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম দাপা ইদ্রাকপুর বালুর মাঠে অভিযান চালায়। মাদক কেনাবেচার সময় পুলিশ দেখে আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রিপন কাজীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০ পিস অরেঞ্জ রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ৮ গ্রাম) এবং ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা (ইয়াবা ২৪,০০০ টাকা এবং গাঁজা ২৪,০০০ টাকা)।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে ফতুল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ করে বিক্রি করে আসছিল। সিডিএমএস (CDMS) ডাটাবেজ পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেফতারকৃত রিপন কাজীর বিরুদ্ধে ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদর থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে অন্তত ১৬টি পূর্বের মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

6 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

ইয়াবা ও গাঁজাসহ ফতুল্লায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০২:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬