১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কোকাকোলা মোড়ে চলন্ত বাসে আগুন

রাজধানীর ভাটারা এলাকার কোকাকোলা মোড়ে চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা রাসেদ বিন খালিদ জানান, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

তিনি আরও জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। বাসটি চলন্ত অবস্থায় থাকা অবস্থায় আগুনের সূত্রপাত হলে যাত্রীরা দ্রুত নেমে যান। এতে কেউ হতাহত হননি।

তবে বাসটিতে কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

6 November 2026

রাজধানীর কোকাকোলা মোড়ে চলন্ত বাসে আগুন

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

রাজধানীতে গাড়ির যন্ত্রাংশ চোর চক্রের চার সদস্য গ্রেফতার

রাজধানীর কোকাকোলা মোড়ে চলন্ত বাসে আগুন

আপডেট সময় : ০৯:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬