০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর চড়াও হলেন পরীমনি

  • আপডেট সময় : ০৪:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 38

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর চড়াও হলেন পরীমনিআদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর চড়াও হলেন পরীমনি

জামিন পাওয়ার পর আদালত থেকে বের হওয়ার সময় মেজাজ হারিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে জামিন নিতে আসেন তিনি। জামিন পেয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় সাংবাদিক ও ভিডিও ধারণকারীদের মুখোমুখি হলে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। গাড়ি পর্যন্ত হেঁটে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁর মন্তব্য জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে দ্রুত গাড়ির দিকে এগোতে থাকেন। এ সময় এক ব্যক্তি ভিডিও করায় তাঁর ওপর চড়াও হন পরীমনি। “তুই আমার হাত দিয়েছিস ক্যান!”—বলে ওই ব্যক্তির দিকে তেড়ে যান এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে।

অভিযুক্ত ব্যক্তি গায়ে হাত না দেওয়ার কথা অস্বীকার করে শুধু ভিডিও করার কথা বললেও পরীমনির সহকারীরা দাবি করেন যে ওই ব্যক্তি গায়ে হাত দিয়েছেন। এ সময় গণমাধ্যমকর্মীদের সামনেই চরম ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, “কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।” পরবর্তীতে উপস্থিত অন্যান্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে তীব্র বিরক্তি প্রকাশ করতে করতে দ্রুত নিজের সাদা গাড়িতে চড়ে স্থান ত্যাগ করেন এই চিত্রনায়িকা।

6 November 2026

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর চড়াও হলেন পরীমনি

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

কক্সবাজার ও চট্টগ্রামে ৩১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৬

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর চড়াও হলেন পরীমনি

আপডেট সময় : ০৪:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬