০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে দীর্ঘ ৩৫ বছর পর জামায়াতে নতুন আমির নির্বাচিত

  • আপডেট সময় : ০৪:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 20

পিরোজপুরে দীর্ঘ ৩৫ বছর পর জামায়াতে নতুন আমির নির্বাচিত

দীর্ঘ ৩৫ বছর পর পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। ২০২৭-২০২৮ সেশনের জন্য রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে তিনি এই দায়িত্ব লাভ করেন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বুধবার ঢাকার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দেশের ৭৭টি জেলা ও মহানগরের নির্বাচিত আমিরের নাম ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা যায়, ১৯৯১ সাল থেকে টানা ৩৫ বছর পিরোজপুর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসা তাফাজ্জল হোসাইন ফরিদ অসুস্থতাজনিত কারণে সরে দাঁড়ালে, এর আগে নায়েবে আমিরের দায়িত্ব পালন করা মাওলানা আব্দুর রব ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে ছিলেন। গত ৯ অক্টোবর শহরের টাউন স্কুল মাঠে অনুষ্ঠিত রুকন সম্মেলনে ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে ভোটপ্রক্রিয়ায় অংশ নেন এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের পরিচালনায় সম্পন্ন এই নির্বাচনে মাওলানা আব্দুর রব নতুন জেলা আমির হিসেবে নির্বাচিত হন।

5 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

কাতারে দায়িত্ব পালনে গেলেন নৌবাহিনীর ২৪ সদস্য

পিরোজপুরে দীর্ঘ ৩৫ বছর পর জামায়াতে নতুন আমির নির্বাচিত

আপডেট সময় : ০৪:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬