০২:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ, দেখা দিয়েছে অচলাবস্থা

চাপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য পাঠানো বন্ধ রেখেছে ভারত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থানের নির্দেশনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন দেখা দিয়েছে।
সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মো. মাসুদ রানা জানান, পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের বন্দরের ভেতরে অবস্থান নিশ্চিত করতে গত ৬ অক্টোবর ভারত ও বাংলাদেশের বন্দরসংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়।
তবে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভারতের মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষ পাল্টা চিঠি দেন।
ওই চিঠিতে পণ্য খালাসের অপেক্ষায় থাকা ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় পক্ষ পণ্য পাঠানো বন্ধ রেখেছে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বলেন, ভারত থেকে পণ্য নিয়ে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় থাকা ট্রাকচালক ও তাঁদের সহকারীরা রাতে ভারতে ফিরে যান। পরে বাংলাদেশে প্রবেশের সময় তাঁদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনায় আগেও কয়েকজন আটক হয়েছেন।
তিনি আরও বলেন, এসব ঘটনা প্রতিরোধের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। এ নির্দেশনাকে কেন্দ্র করেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিকে, সৃষ্ট পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দ্রুত এ সমস্যার সমাধান না হলে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে আরও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
1 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন!

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ, দেখা দিয়েছে অচলাবস্থা

আপডেট সময় : ১২:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬