০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ৬৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বুধবার (২৮ অক্টোবর) রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর এলাকা থেকে দুজনকে ৭৫ পিস ইয়াবাসহ এবং এর আগের দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকা থেকে একজনকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
শিবগঞ্জে ৭৫ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের চুহার বিল এলাকায় ফজলুর রহমান বল্লা ডাক্তারের আমবাগানের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালায় পুলিশ।
শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গোমস্তাপুর উপজেলার চৌডালা সোনাপাড়া গ্রামের মৃত আব্দুল মণ্ডলের ছেলে মো. নুরুল হুদা (৬০) এবং বিরামপাড়া গ্রামের মো. ফোরুর ছেলে মো. গোলাম রাব্বানীকে (৪০) গ্রেপ্তার করা হয়।
 তাঁদের হেফাজত থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সদরে ৬০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ধুমিহায়াতপুর গ্রামে অভিযান চালিয়ে ৬০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ এলাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন আকন্দের তত্ত্বাবধানে পিএসআই (নিরস্ত্র) মো. ফরিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
 ধুমিহায়াতপুর গ্রামের মো. নাসির উদ্দিনের (৪৫) বসতবাড়ির সামনে সরকারি পাকা সড়ক থেকে এলাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার এলাম উদ্দিন ধুমিহায়াতপুর গ্রামের মৃত শুকুর উদ্দীনের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলার যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছে পুলিশ।
1 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মৌলভীবাজার চা শ্রমিক নিবার্চন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ৬৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১২:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬