দিনাজপুরের হিলিতে হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই শপথগ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনির্বাচীত কমিটির সভাপতি সাধারন সম্পাদকসহ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনটির উপদেষ্টা আজিজুর রহমান। এসময় তিনি প্রতিটি নির্বাচিত সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। ব্যবসায়ী সমাজ আপনাদের উপর যে বিশ্বাস স্থাপন করেছে,তা অক্ষুণ্ন রাখবেন। আপনাদের প্রতিটি কাজ যেন স্থলবন্দর ও জাতীয় অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখে,এই কামনা করছি। সততাই হোক আপনাদের মূল চালিকাশক্তি বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। এসময় নবনির্বাচীত কমিটির নেতৃবৃন্দ বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বাড়াতে ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারনসম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনটির সদস্যরা।
বিদায়ী কমিটির সভাপতি ও নবনির্বাচিত কমিটির সভাপতি ফেরদৌস রহমানে সভাপতিত্ব এতে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক শাহিনুর ইসলামসহ সংগঠনটির সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন । গত ১৬ই আগষ্ট সংগঠনটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির মেয়াদ পুর্ন হওয়ায় তা ভেঙ্গে দিয়ে সর্বসন্মতিক্রমে পুরানো সভাপতি ও সাধারন সম্পাদককে পুনরায় নির্বাচীত করে নতুন করে ১৮সদস্য কমিটি গঠন করা হয়েছিল।






















