১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। জাতীয় কবির সাহিত্য,সংগীত ও চেতনার বার্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই দেশব্যাপী এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী নজরুল সংগীত,কবিতা আবৃত্তি ও নৃত্যসহ নানা ক্যাটাগরিতে অংশ নেয়। উপজেলা পর্যায় থেকে নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তী সময়ে জেলা ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা,উপজেলা সহকারি কমিশনার (ভুমি)মেহদি ইমাম,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

6 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

হিলিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬