০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে কারখানায় আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবের মদিনা শহরে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন মারা গেছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাতজন প্রবাসী রয়েছেন। স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত রবিবার (৯ আগস্ট) দুপুরে কাজ করার সময় কারখানাটিতে হঠাৎ আগুন লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান সাত প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত প্রবাসীদের পরিচয় প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্যে বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) ও চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭); কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মৃত গুফফার প্রামাণিকের দুই ছেলে মহুন প্রামাণিক (৪২) ও সুমুন প্রামাণিক, একই গ্রামের জাননার ছেলে রুবেল হোসেন (৩০) ও ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫); এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল (৩৮) রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আত্রাই উপজেলার নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, ডুবাই গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, আগুনে ক্ষতিগ্রস্ত কারখানার সার্বিক পরিস্থিতি অনুযায়ী নিহত কিংবা হতাহতের এই সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে।

6 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

সৌদি আরবে কারখানায় আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬