০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি

  • আপডেট সময় : ১১:৩৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 45

লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি

লক্ষ্মীপুর জেলার রায়পুরে ১১টি পরিবারের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

আজ রোববার ভোররাতে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার আশক আলী ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, মাদকাসক্ত যুবক সোহেল হোসেন (৩২) পারিবারিক বিরোধে নিজ ঘরে আগুন ধরিয়ে দেয়। এখান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস ও পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহল হোসেন এলাকার চিহ্নিত মাদকাসক্ত। মাদকের টাকা নিয়ে পরিবারের লোকজনের সাথে প্রায় পারিবারিক বিরোধ লেগেই থাকতো। বিরোধকে কেন্দ্র করে রোববার রাত সাড়ে ৪টার দিকে নিজের ঘরে আগুন ধরিয়ে দেয়। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে ১১টি পরিবারের বসতঘর, রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এসব পরিবার সব হারিয়ে এখন পুরোপুরি নি:স্ব।

পরে খবর পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে অভিযুক্ত সোহেল হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তদন্ত করা হচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইঁয়া বাসসকে বলেন, মাদকাসক্ত যুবক সোহেল পারিবারিক বিরোধে নিজের ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ১১টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অভিযুক্ত যুবক সোহেলকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। তার অবস্থায় আশংকাজনক। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

14 September 2026

জনপ্রিয়

হাম-রুবেলা টিকাদানে অভূতপূর্ব সাফল্য: পাঁচ মাসে টিকা পেল পৌনে দুই কোটির বেশি শিশু

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ১১:৩৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬