১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রেকটামে ২৪ ক্যারেটের স্বর্ণ লুকিয়ে ভারতে পাচারের চেষ্টা, বেনাপোলে আটক ১

  • আপডেট সময় : ০৮:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 38

রেকটামে ২৪ ক্যারেটের স্বর্ণ লুকিয়ে ভারতে পাচারের চেষ্টা, বেনাপোলে আটক ১

বেনাপোল সীমান্ত দিয়ে শরীরের অভ্যন্তরে অভিনব কৌশলে স্বর্ণ লুকিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে আল মামুন নামের এক ভারতগামী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বেনাপোল ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় সন্দেহভাজন যাত্রী আল মামুনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়। প্রথমে তিনি স্বর্ণ চোরাচালানের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তবে গোয়েন্দাদের সন্দেহ দূর না হওয়ায় নিশ্চিত হওয়ার জন্য তার শরীরে এক্স-রে (X-Ray) পরীক্ষা করা হয়। এক্স-রে প্রতিবেদনে তার রেকটামে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি ধরা পড়লে, পরবর্তীতে তিনি স্বীকারোক্তি দেন এবং তার কাছ থেকে উক্ত স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল কাস্টম হাউসে হস্তান্তর করা হয়েছে। শরীরের ভেতরে স্বর্ণ লুকিয়ে সীমান্ত অতিক্রমের এই ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা শাখা।

19 September 2026

জনপ্রিয়

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ পিকআপে আগুন

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

রেকটামে ২৪ ক্যারেটের স্বর্ণ লুকিয়ে ভারতে পাচারের চেষ্টা, বেনাপোলে আটক ১

আপডেট সময় : ০৮:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬