রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার।
এদের মধ্যে পরোয়ানা ভুক্ত ৩, চুরি মামলায় ১,মারামারি মামলায় ৯ ও অন্যান্য আইনে ২৮ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-সাদ্দাম (৩০),খোকন (২৪),শ্রাবন শেখ (২৭),পিয়াল (২৬),সাঞ্জু (২২),মোরশেদ আলম (২৭),হোসনে আরা (২৬),মহাসিন (২৫),শুভ (২৪),সাব্বির (২৩),ইমন (১৯), রিফাত (২১),ইলিয়াস (২০),মামুনুর রহমান মেম (৫৫),সাইফুল (৩৪), ইকরাম (৪০),সালাউদ্দিন (৫০),শরিফ (৪০),শাহারিয়া (২৪),রিপন (২৩), আলমাস (৫০),আজাহারুল (২৬), মারুফ (২৩),আনোয়ার (৩২),জুয়েল (৩০),রিপন বারই (৫২),রনি (৩০),আলামিন (১৯),কাইয়ুম (২৭),পিন্টু (৩০),
তাজুল ইসলাম মামুন (৪২),রবিন (২২),মনির (২২),কাজী ফাহিম (১৯),শামীম (৫০),রাজু খলিফা (২০),শফিক খান (১৮), শফিকুল ইসলাম (৩৬),তাসফি (১৯),সাজিদ (১৮) ও জসিম (১৯)।
গ্রেফতারকালে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট,৫ পাতা হেরোইনসহ ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন, বুধবার (১৬ সেপ্টেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৪১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।























