০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের

  • আপডেট সময় : ১১:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 7

নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের

নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধ বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

ফারুক আহমেদ বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধ বজায় রাখা প্রতিটি পুলিশ সদস্যের নৈতিক ও পেশাগত দায়িত্ব। নির্বাচনী দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ও জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।

তিনি বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বোচ্চ নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান খান, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) মুনতাসিরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার (প্রশাসন-ভারপ্রাপ্ত) মো. রুহুল আমীনসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

18 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের

আপডেট সময় : ১১:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬