০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ বরখাস্ত

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপেল মাহমুদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ (Misconduct)’-এর অভিযোগে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে একই বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তের সময়ে আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

16 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

শিক্ষিকা রনজিনা হত্যা: র‍্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, নতুন দুজন গ্রেফতার: ডিবি

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ বরখাস্ত

আপডেট সময় : ০২:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬