০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে থাকা ১২৬ টন পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ কাস্টমসের

  • আপডেট সময় : ০৬:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 38

চট্টগ্রাম বন্দরে থাকা ১২৬ টন পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ কাস্টমসের

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১২৬ টন পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে রয়েছে ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল এবং ৭৮ হাজার ৩০০ কেজি তাজা আদা, যার মোট সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা (১ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ১০০ টাকা)। গত ৩ নভেম্বর এ সংক্রান্ত ই-প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫টি কনটেইনারে থাকা এই পণ্যগুলোর মধ্যে আপেলের সংরক্ষিত মূল্য ৯২ লাখ ৮৩ হাজার টাকা এবং আদার সংরক্ষিত মূল্য ৮৭ লাখ ৭ হাজার টাকা। আগামী ৯ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দেওয়া যাবে এবং একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে কাস্টম হাউসের নিলাম শাখায় দরপত্রগুলো উন্মুক্ত করা হবে। আগ্রহী ক্রেতারা আগামী ৫ নভেম্বর সরেজমিনে পণ্য পরিদর্শন করতে পারবেন এবং সংরক্ষিত মূল্যের ৫ শতাংশ জামানত জমা দিয়ে নিলামে অংশ নিতে পারবেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের নিলামের দায়িত্বে থাকা সহকারী কমিশনার নাজমুল হোসেন জানান, বন্দরের পণ্যজট কমানো, ধারণক্ষমতা বৃদ্ধি, সরকারি রাজস্ব সুরক্ষা এবং পচনশীল পণ্যের গুণগত মান নষ্ট হওয়ার আগেই তা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

5 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে থাকা ১২৬ টন পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ কাস্টমসের

আপডেট সময় : ০৬:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬