১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সার মজুদ ও বেশীদামে বিক্রি করার অভিযোগে মাহমুদুল হাসান (২৮) নামে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে উপজেলার ঝলইশালশিরি কালিয়াগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী সহ বোদা থানা পুলিশ সঙ্গে ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার বিক্রির বৈধ অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়া নিজ গুদামে অবৈধভাবে সার মজুদ করে তা অতিরিক্ত দামে বিক্রি করছিলেন মাহমুদুল হাসান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ (সাত)দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, কৃষকদের সুরক্ষা ও সারের বাজার স্থিতিশীল রাখতে অনুমতিহীন ও অবৈধ সার মজুদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

6 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

দুমকীতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ, আহত-দুই শিক্ষার্থী ‎

অবৈধ সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬